বরগুনায় আনসার ভিডিপির সদস্যদের গাছের চারা বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ১ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে বরগুনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়েছে।

আজ দুপুর ১২টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে ১ হাজার চারা গাছ বিতরণ করেন বরগুনা জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান।

বৃক্ষরোপণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন,বরগুনা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুর রহিম মিয়াসহ জেলা আনসার ভিডিপি কর্মকর্তারা ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জেলা কমান্ড্যান্ট বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের ন্যায় আমরাও বরগুনায় ফলদ ও ভেষজ চারা ১ হাজার সদস্যদের মাঝে বিতরণ ও রোপন করি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর