পঞ্চগড়ে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে পঞ্চগড় প্রেস ক্লাব এর অফিস রুমে দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশ পঞ্চগড় শাখার আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
এতে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিকুল আলম, সাধারণ সম্পাদক ও বিডিনিউজ২৪.কম এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, যমুনা নিউজ ও যুগান্তরের জেলা প্রতিনিধি এসএ মাহমুদ সেলিম, দৈনিক দেশ রুপান্তর ও অবজারভার এবং বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ,এনটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন,কালের কন্ঠ ও ডিবিসি নিউজের প্রতিনিধি লুৎফর রহমান, প্রথম আলোর প্রতিনিধি রাজিউর রহমান রাজু,দৈনিক মানবজমিনের প্রতিনিধি সাবিবুর রহমান সাবিব,দৈনিক করতোয়ার প্রতিনিধি শামসুদ্দীন চৌধুরী কালাম,দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ,দৈনিক ভোরের পাতার প্রতিনিধি হারুন অর রশীদ,বার্তা বাজারের প্রতিনিধি আবু সালেহ মো রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল এর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন। পরে সংক্ষিপ্ত আকারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তা বাজার / ডি.এস