সিরাজদিখানে গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন টেটাবিদ্ধসহ আহত ৯

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্রে করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩ জন টেটাবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের অস্থায়ী একটি বালু মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কংশপুরা গ্রামের কিশোররা স্থানীয় বালুর মাঠে ফুটবল খেলতে আসে। খেলা চলাকালীন তাদের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে কংশপুরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এত ৩ জন টেটাবিদ্ধসহ ৯ জন আহত হয়। আহতরা হলেন, রকিব দেওয়ান(৩৫), সামসুল দেওয়ান(৩০), সোহান দেওয়ান (২৫), নেকবর দেওয়ান(২৩), হোসেন দেওয়ান (৩৫), লালমিয়া দেওয়ান, আরজান মাহমুদ (৫৫), ওলি মাহমুদ(২৬), সজিব মাহমুদসহ ৯ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ।

সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ ব্যপারে এখনও কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর