চট্টগ্রামে ১২৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

চট্টগ্রামে ১২৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)। রোববার (১৯ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় নগরীর চাঁদগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন এলাকা হতে ১২৫০ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)।

মহানগর গোয়েন্দা(দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকাল পাঁচটায় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২৫০ পিস ইয়াবা সহ মোঃ ইমাম হোসেন প্রকাশ তুষার (২৮) ও সুই বাউ মারমা (৩০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর