পরিচয় মিলল তিস্তায় বানের জলে ভেসে আসা অজ্ঞাত নারীর

লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন এর পশ্চিমপাড়া গ্রামের তিস্তা নদীতে গত শুক্রবার(১৭ জুলাই) এক অজ্ঞাত পরিচয়ের নারীর(৩২) লাশ উদ্ধার করেছিলো সদর থানা পুলিশ।

এসময় মৃতদেহের পরনে ছিলো বোরখা,গোলাপি ছিট সুতি কাপড়ের মেসকি ও কমলা রঙের পেটিকোট। এ ঘটনায় গতকাল শনিবার (১৮ জুলাই) সেই নারীর পরিচয় মিলেছে বলে জানান সদর থানা পুলিশ।পুলিশ জানায়,তার নাম মাসুদা আক্তার (২৫)।কয়েক বছর আগে লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন খুনিয়াগাছ গ্রামে বিয়ে হয় তার।তার স্বামী শেখ কামাল চট্রগ্রামে কাজ করে এবং সেখানেই অবস্থান করছে।

জানা যায়,মৃতের বাবা মুসা মিয়া শনিবার(১৮ জুলাই) বিকালে লাশ শনাক্ত করেন।মুসা মিয়া আদিতমারী উপজেলার মহিষখোচার স্থায়ী বাসিন্দা।মৃতের বাবা জানান,মৃতের একটি শিশু সন্তান বয়েছে।

এদিকে একই দিনে জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় ধরলা ও সানিয়াজান নদী থেকে এক ভারতীয় নাগরিক সহ নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম) জানান,গত শুক্রবার জেলায় মোট তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ।দ্রুততম সময়ে পরিচয় শনাক্ত করে ময়নাতদন্ত করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।গুরুত্ব সহকারে নিহতদের মামলাগুলো তদারকি করা হচ্ছে।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর