গোপালপুরে বন্যা কবলিত পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নে বন্যা কবলিত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ দুস্থ ৪০০পরিবারের মাঝে জনপ্রতি ১০কেজি হারে বিনামূল্যে জি.আর চাল বিতরণ করা হয়।

স্থানীয় আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছোট মনির এমপি’র নির্দেশে রোববার বিকেলে সোনামুই বাজারে এসব চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন তদারকি কর্মকর্তা মো. আবু কায়সার রাসেল, আওয়ামী লীগ নেতা লেবু মিয়া ও মোতালেব হোসেন, ইউপি সদস্য রমণী, মান্নান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর