করোনা পজিটিভ বনাম করোনা নেগেটিভ ফুটবল ম্যাচ!

করোনার সংক্রমণ সামলাতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে স্পেনকে। আর সেই দেশটিতে পামপ্লোনা অঞ্চলে করোনা আক্রান্ত এবং সুস্থ ব্যক্তিদের মাঝে ফুটবল ম্যাচের খবর শুনলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। স্পেনের পামপ্লোনা অঞ্চলের মেন্দিয়োরি জেলায় ২৩ বছর বয়সী এক ব্যক্তি করোনা সংশ্লিষ্ট দাতব্য কাজের জন্য আগামী সোমবার এই ম্যাচ আয়োজন করতে চেয়েছিলেন।

ম্যাচের জন্য রঙিন পোস্টার ছাপিয়ে সেটি ছবি শেয়ারের সাইট ইনস্টাগ্রামে পোস্ট করে ‘করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এই দাতব্য ম্যাচ আয়োজনের ঘোষণা দেন সেই ব্যক্তি। ম্যাচে অংশগ্রহণের জন্য আগ্রহী খেলোয়াড়দের ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছিল।

তবে আপাতত অদ্ভুত সেই খেলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। সেই ব্যক্তিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্পেনের সিভিক কোডের আর্টিকেল ৩৪ লঙ্ঘনের দায়ে ৩ হাজার ইউরো জরিমানা করা হতে পার অভিযুক্ত ব্যক্তিকে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর