সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিরাজদিখান প্রতিনিধি সরকার মো. সামসুজ্জামান পনিরের মা লতিফা আহমেদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বিকালে গুয়াখোলা গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
মরহুমা লতিফা আহমেদ উপজেলার বাসাইল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান রফিউদ্দিন আহমেদ সোনামিয়া সরকারের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৫ কন্যা সন্তানের জননী ছিলেন।
তার মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন, বিক্রমপুর চাঁদের হাটের সভাপতি এমদাদুল হক পলাশ, মুন্সীগঞ্জ-বিক্রমপুর লেখক ফেরামের উপদেষ্টা ড. সাইদুল ইসলাম খান, মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট, ক্রাইমভিশন সম্পাদক মোক্তার হোসেন, মুন্সীগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এর যুগ্ন সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যুবায়েরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
বার্তা বাজার / ডি.এস