সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাগলে গাছের পাতা খাওয়ার জের ধরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ফজেল ফকির (৭০) নামের এক বৃদ্ধ। গতকাল (শনিবার) বিকালে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামে এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে নিহতের পরিবারের লোকজন জানান, শনিবার বিকালে ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে ফজেল ফকিরের সাথে কথা কাটাকাটি হয় প্রতিবেশি আলো শেখের ছেলে লিটন শেখের। ঝগড়ার এক পর্যায়ে লিটন ও তার চাচা আমজাদ তাদের লোকজন নিয়ে ফজেল ফকিরকে মারধর করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাস জানান, লাশ উদ্ধার করে আজ সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আইয়ুব আলী বাদী হয়ে ১২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান চলেছে।
বার্তাবাজার/এসজে