বুড়িগঙ্গা নদীতে ময়ুর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় আটককৃত ময়ুর-২ লঞ্চের ২ চালককে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
আজ (রোববার) ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা এই আদেশ দেন। কারাগারে যাওয়ার আদেশপ্রাপ্ত দুই আসামী হলেন- —শিপন হাওলাদার ও শাকিল হোসেন। দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।
গত ১৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে তাদের রাজধানীর সুত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করে নৌ-পুলিশের গোয়েন্দা ইউনিট। ওই দিনই তাদের জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আরেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম।
সেই রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক শহিদুল আলম। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বার্তাবাজার/এসজে