বাংলাদেশ ডিজিটাল হয়েছে ইংল্যান্ডেরও আগে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ইংল্যান্ডের আগেই বাংলাদেশ ডিজিটাল হয়েছে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শত বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ প্রযুক্তিতে ডিজিটাল শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে বলেও তিনি জানান।

শনিবার (১৮ জুলাই) রাতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস আয়োজিত ‘স্টার্টআপ অপরচুনিটিস ইন আইসিটি অ্যান্ড টেলিকমিউনিকেশন্স বিষয়ক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসাবে দেয়া বক্তব্যে এই কথা বলেন।

তিনি বলেন, ২০০৮ সালে বাংলাদেশ সরকার দেশকে ডিজিটালে রুপান্তরিত করার ঘোষণা দিয়েছে। এরপর ২০১৬ সালে এই ডিজিটাল বিল্পবের কথা জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। আবার ভারত ২০১৪, মালদ্বীপ ২০১৫ ও পাকিস্তান ২০১৯ সাল এই ঘোষণা দিয়েছে। সেইদিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, তোমাদের মতো সেরা মেধাবী পৃথিবীতে খুব কমই আছে, তোমরা পারবে না এমন কোনো কাজ নেই। স্টিভ জবস পারলে তোমাদেরও পারতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর