আবারও করোনার হটস্পট মক্কা নগরী

হজের আগমুহুর্তে আবারও পবিত্র মক্কা নগরীতে বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনার সংক্রমণ। পুরো সৌদি আরবের মাঝে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা এই পবিত্র নগরী। এতে করে আবারও করোনার হটস্পট হিসাবে পরিণত হয়েছে মক্কা।

সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়া জানায়, গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ২ হাজার ৫৬৫ জন আক্রান্ত হয়েছে। এর মাঝে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে মক্কায় ২২৪ জন, এর পরেই আছে রাজধানী রিয়াদে ২১২ জন ও জেদ্দাতে ১৮৯ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সরকারের তত্ত্বাবধানে তারা দৈনিক ৬৫ হাজার টেস্ট করাচ্ছে। দ্রুততার সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর