জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন প্রজাতির ১ হাজার চারা গাছ রোপনের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সাহাদাত হোসেন। এসময় জেলার সব উপজেলায় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ২৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এ এইচ এম সাইফুল্লাহ হাবিব।
জেলা কমান্ড্যান্ট মোঃ সাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় দেশমাতৃকার জন্য নিবেদিত প্রাণ একজন দেশপ্রেমিক ও চৌকস সংগঠক। মহাপরিচালক মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান পার্বত্য জেলার সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সর্বস্তরের জনগণের কল্যাণ সাধনের লক্ষে বৃক্ষরোপণ অভিযান ২০২০ কার্যক্রম শুরু করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে মানুষ বৃক্ষরোপণের গুরুত্ব অনুধাবন করে নিজ নিজ অবস্থান থেকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অসামান্য ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং জাতীয় সকল গুরুত্বপূর্ণ কাজে ও দেশের সংকটকালীন সময়ে অতীতের মত বান্দরবান পার্বত্য জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য জনগণের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার অভিমত প্রকাশ করেন।
বার্তা বাজার / ডি.এস