দীর্ঘদিন পর জাপানের গণমাধ্যমে বাংলাদেশ, তাও প্রতারণার খবর

দীর্ঘদিন পর জাপানি সংবাদ মাধ্যমে বাংলাদেশের নাম উঠে এসেছে। তাও আবার শাহেদের রিজেন্ট ও জেকেজির মত কিছু প্রতারক প্রতিষ্ঠানের বদৌলোতে। বাংলাদেশের করোনার ভুয়া সনদ দেয়া হচ্ছে বলে দেশটির গণমাধ্যমে বেশ ফলাও করে সংবাদ প্রকাশ করা হচ্ছে। এতে সেখানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা বিব্রতকর অবস্থায় দিন কাটাচ্ছে।

দেশটির অন্যতম সংবাদমাধ্যম ‘মাইনিচি শিম্বুন’ পত্রিকায় শনিবার (১৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র বরাতে জাপানি ভাষায় খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, বাংলাদেশে করোনার ভুয়া সনদ দেওয়ার অভিযোগে স্থানীয় একটি হাসপাতালের কর্নধারকে আইন শৃঙ্খলা বাহিনী আটকের সংবাদ ছবিসহ প্রকাশ করেছে। সেখানে রিজেন্টের শাহেদের নাম প্রকাশ না করলেও তার ছবি প্রকাশ করা হয়।

সংবাদে তার লিখেছে, পরীক্ষা না করেই করোনার রিপোর্ট দিয়ে হাসপাতলটি বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। সরকার কর্তৃক বিনামূল্যে করোনা পরীক্ষার কথা থাকলেও তারা জনপ্রতি ৫,০০০ টাকা যা জাপানি ৬,২০০ ইয়েনের সমপরিমান অর্থ আদায় করেছে বলে জানা গেছে। এভাবে হাসপাতালটি ৬,৩০০ ভুয়া সনদ প্রদান করে।

গত ১৭ জুলাই জাপানের কয়েকটি টিভি সংবাদ পর্যালোচনাতেও করোনা রিপোর্ট নিয়ে বাংলাদেশে বিভিন্ন প্রতারণার খবর স্থান পায়। আলোচনায় করোনায় বাংলাদেশের সার্বিক অবস্থা তুলে ধরা হয়। স্থান পায় রিজেন্ট হাসপাতাল, সাহেদ করিম, জেকেজি এবং ডা. সাবরিনা প্রসঙ্গ। তুমুল সমালোচনা করে বিষ্ময় প্রকাশ করেন সংবাদ বিশ্লেষন অনুষ্ঠানের আলোচকরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর