ঢাকা দক্ষিণ সিটির ৭ কর্মীর চাকরি শেষ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) কর্মরত ৭ জিন কর্মীকে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়েছে। এদের মাঝে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী ও দুইজন মালী রয়েছেন। কর্মচ্যুত সবার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় বিধিমত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করপোরেশনের সচিব মো. আকরামুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে আজ (রোববার) এই আদেশ জারী করা হয়। চাকরি থেকে অব্যহতি প্রাপ্ত সাতজন হলেন- পরিচ্ছন্নতাকর্মী আবদুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম, শ্রীমতি উমা রানী এবং মালী সাইদুর রহমান ও সিরাজ বেপারী।

জারিকৃত অফিস আদেশে বলা হয়, যারা কর্মচ্যুত হয়েছেন তারা সবাই করপোরেশনে মাস্টার রোলে (কাজের বিনিময়ে মজুরি) কাজ করতেন। তাদের সবার বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে কর্মচ্যুত করা হলো।

একইসাথে বলা হয়, তারা দৈনিক মজুরিভিত্তিক কাজ করতেন তাই তাদেরকে কোনো আর্থিক সুবিধা দেয়া হবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর