দিনাজপুরে রাজদেবোত্তর এস্টেটের নতুন কমিটি গঠন

কান্তজিউ মন্দির দেশে বিদেশে অনন্য সাধারণ এক বিশ্ব ঐতিহ্য হিসেবে বিবেচিত। আঠারো শতকে নির্মিত অভূতপূর্ব টেরাকোটা শিল্পের সর্বোৎকৃষ্ট নির্দশন এটি।

সরকারের রাজদেবোত্তর এস্টেট এর অধীন দিনাজপুরে অবস্থিত এই এতিহ্যবাহী মন্দিরে প্রতিদিন সহস্রাধিক দেশী বিদেশী পর্যটক ও পুণ্যার্থী পরির্দশন করে থাকেন। সরকারের খ্যাতনামা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি যথাযথ সংরক্ষণ ও বিশ্ববাসীর কাছে আরও ব্যাপকভাবে পরিচিত করার লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর কমিটি ও ১৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট এর প্রধান উপদেষ্টা হিসেবে প্রধামনমন্ত্রী শেখ হাসিনার আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভীকে রাখা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান (এম.আর হাসান), বিচারপতি আশীষ রঞ্জন দাশ, বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত, সাবেক সচিব ড. নমিতা হালদার ও সর্বদলীয় সংসদীয় গ্রুপের শিশির শীলকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হয়েছে।

এছাড়াও রাজদেবোত্তর এস্টেটের নিয়মানুযায়ী নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, সহসভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং এজেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রী রনজিৎ কুমার সিংহ।

১৯ সদস্য বিশিষ্ট এই কমিটি গত ৪ জুন নিয়োগ করা হলেও আজ রবিবার (১৯ জুলাই) বিকাল ৩টায় দিনাজপুর রাজবাড়ীর শ্রী শ্রী কালিমন্দিরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নতুন কমিটির উপদেষ্টা মন্ডলী ও ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজদেবোত্তর এস্টেট সভাপতি মো. মাহমুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাহেল মো. মাহফুজুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী, রাজদেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ কুমার সিংহ ও কমিটির অন্যান্য সদস্যরা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর