শাহাবুদ্দিনের ডিরেক্টর গ্রেফতার

করোনার অনুমোদনহীন অ্যান্টিবডি পরীক্ষার অভিযোগে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযানে হাসপাতালের উপ-পরিচালককে আটক করা হয়েছে।

রাজধানীর গুলশান-২-এ অবস্থিত শাহাবদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব। রোববার (১৯ জুলাই) দুপুরে করোনার চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল।

হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, বিকেল ৩টার দিকে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর