অবশেষে একাদশে ভর্তির কার্যক্রম শুরুর তারিখ নির্ধারন করা হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনলাইন ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টম্বর পর্যন্ত।
রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এক অনলাইন ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে বলা হয়, এ কার্যক্রম ৯ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তীতে ভর্তির যাবতীয় তথ্য শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, এ বছর ভর্তি প্রক্রিয়ায় এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ভর্তিতে আবেদন ফি ও ভর্তি ফি কিছুটা বাড়ানো হয়েছে।
কেএস/বার্তাবাজার