পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র গাছের চারা বিতরণ

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রােববার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এসব চারা বিতরণ উদ্বােধন করেন জেলা কমান্ড্যাট মাে. আশরাফুল ইসলাম।

এসময় সদর উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা আসমাতুন নেহার, উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলামসহ কর্মকর্তা এবং আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা কমান্ড্যান্ট মাে আশরাফুল ইসলাম জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার ২৫০ জন ভিডিপি সদস্যর প্রতিজনকে পাঁচটি করে মােট এক হাজার ফলদ,বনজ ও ভেষজ চারা বিতরণ করা হবে। এছাড়া জেলা কার্যালয়ের মাঠেও বিভিন্ন প্রজাতির আরও দুইশ চারা গাছ রােপন করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর