করোনায় আক্রান্ত সাকিবের বাবা

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল (৫৭)।

আজ (রোববার) মাগুরায় নতুন করে ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সাকিবের বাবাও রয়েছেন। মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, রবিবার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ মাগুরায় ৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। সুস্থ হয়েছেন ১৬০ জন।

নতুন শনাক্তদের মধ্যে সাতজন পৌর এলাকায় এবং একজন সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

মাগুরায় এ পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সদরেরই ২৩১ জন। অন্যদের মধ্যে শ্রীপুরের ৩১ জন, শালিখার ১৯ জন, মহম্মদপুরের ২৬ জন রয়েছে।

আক্রান্তদের মধ্যে আটজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ১২০ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর