আত্মসমর্পণ করে জামিন পেলেন সাড়ে ১৭ হাজার আসামি

প্রাণঘাতী করোনা সময়ে এক সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে অধস্তন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ১৭ হাজার ৫৯০ জন আসামি।

রবিবার (১৯ জুলাই) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সারা দেশের অধস্তন আদালতে ৫ হাজার ৩১৯টি মামলায় আত্মসমর্পণ আবেদন নিষ্পত্তি হয়। মোট ১৭ হাজার ৫৯০ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে। ১ হাজার ১৭৪ জন অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর