যশোরের বেনাপোল বড় আঁচড়া পাকা রাস্তার ওপর থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রহিমা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
রবিবার (১৯ জুলাই) সকালে তাকে আটক করা হয়। আটক নারী মাদক ব্যাবসায়ী হলেন,বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামের বাবুল হোসেনের স্ত্রী রহিমা বেগম (৪০)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পেরে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি টহল দল বড়আঁচড়া পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করেন।
তিনি আরো বলেন, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে