শাহবুদ্দিন মেডিকেল হাসপাতালে র‌্যাবের অভিযান

অনুমতি না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে শাহবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার(১৯ জুলাই) বিকেল থেকে এ হাসপাতালটিতে অভিযান শুরু করা হয়।

অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

জানা যায়, করোনার র‌্যাপিড টেস্ট কিট, অ্যান্টিবডি নিয়ে বেশকিছু অভিযোগ রয়েছে র‌্যাবের কাছে। সেগুলো খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর