কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতির আবদুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা মো. আবদুল হাইয়ের প্রথম দফা জানাজার নামায অনুষ্ঠিত হয়েছে।
আসর নামাযের পর ২য় দফায় জানাজা শেষে তাকে পিতা-মাতার পাশে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
সে সময় উপস্থিত থাকবেন মরহুমের বড় ভাই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সকালে আবদুল হাইয়ের মরদেহ জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে হেলিকপ্টারযোগে আনা নেয়া হয়। পরে মরহুম আবদুল হাই কর্তৃক প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত গত বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানীর সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বার্তাবাজার/কে.জে.পি