পঞ্চগড়ে যমুনা ইলেট্রনিক্সের নতুন শো-রুমের উদ্বোধন

পঞ্চগড়ে যমুনা ইলেকট্রনিক্সের নতুন শো-রুমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে নতুন এ শো-রুমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার সাদাত সম্রাট।

এ সময় যমুনা ইলেকট্রনিক্সের পঞ্চগড় শাখার নতুন শো-রুমের কর্ণধার ও জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দিপু, জেলা পরিষদের সদস্য হারেস আলী, পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার আব্দুল কাইয়ুম,উপপরিদর্শক শাহিনুজ্জামান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শো-রুমের কর্ণধার ও জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন দিপু জানান,নতুন আঙ্গিকে সাজানো এ শো-রুমে থাকছে তিন মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও সর্বোচ্চ ১২ মাসের কিস্তি পরিশোধ করার সুবিধা। এছাড়াও যমুনা ব্রেন্ডের বিভিন্ন মডেলের টিভি, এসি, রেফ্রিজারেটর, ব্রেন্ডার, আয়রন মেশিন, প্রেসার কুকার সহ বিভিন্ন ধরনের পন্য ক্রেতারা সুলভ মূল্যে কিনতে পারবেন সহজেই। তাছাড়া ওয়ারেন্টিতে কোন ঝামেলা ছাড়াই দ্রুত পন্যর কাঙ্ক্ষিত সেবা মিলবে এ শো-রুমে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর