নান্দাইলে কোরবানির অনলাইন হাটের শুভ উদ্বোধন

করোনা ভাইরাসের সংক্রমণরোধে পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে নান্দাইলে চালু হয়েছে কোরবানির অনলাইন হাট। নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন রোববার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজিত এই অনলাইন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

করোনার প্রার্দূভাবরোধকল্পে একটি ফেসবুক পেজের মাধ্যমে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এই অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে। বিক্রেতারা উক্ত পেজে কোরবানির পশুর ছবি আপলোড দিয়ে পশুর বর্ণনা ও দাম উল্লেখসহ বিভিন্ন তথ্যাবলী দেওয়া থাকবে।

এতে ক্রেতারা অতি সহজেই পছন্দের কোরবানির পশু বাছাই করে উক্ত পেজে দেওয়া তথ্য ঠিকানা মোতাবেক আলোচনা করে ক্রয় করতে পারবেন বলে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ উজ্জল হোসাইন জানান।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক, সাংবাদিক আলম ফরাজী, পৌরছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক সহ উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ সহ স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মাঠ পর্যায়ে সেবাকার্যক্রম বৃদ্ধি করতে মাঠ কর্মীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর