জোটসঙ্গী জামায়াত ছাড়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটি

আগামীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব কমিটিতে নেতৃত্ব বাছাই হবে নির্বাচনের মাধ্যমে। দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতকে জোটে রাখা না রাখা নিয়েও বিএনপিতে আলোচনা হচ্ছে অনেক আগে থেকেই। নানা সময়ে জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন শীর্ষ নেতারাও।

গতকাল শনিবার(১৮ জুলাই) বিকালে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ভার্চুয়ালে বৈঠকে নেতারা এমন মতামত তুলে ধরেন।

এতে নিজ নিজ বাসা থেকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

ভার্চুয়ালে বৈঠকে স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ২০ দলের অন্যতম শরিক জামায়াত নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জামায়াতকে ছেড়ে দেয়ার বিষয়ে স্থায়ী কমিটির সব সদস্যের মতামত একই।

শুধুমাত্র একজন সদস্যের বক্তব্যে অস্পষ্টতা ছিল। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে।

তবে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আগের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার বিষয়ে একটি খসড়া চূড়ান্ত করার কথা থাকলেও এ বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।

স্থায়ী কমিটির এক সদস্য জানান, বৈঠকে কিছু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আরো বিস্তারিত পরে আলোচনা হবে।।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর