পাবনার পাকশীতে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

পাবনার ঈশ্বরদীর পাকশীতে রেলওয়ের জায়গা থেকে উচ্ছেদের আগে পূনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে ঈশ^রদীর প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে অংশ নেন উচ্ছেদ আতংকে থাকা মুক্তিযোদ্ধাসহ পাকশী এলাকার সাধারণ মানুষ।

বক্তারা বলেন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কারণে পাকশীতে রেলওয়ের জায়গায় ব্রিটিশ আমল থেকে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেয় রেলওয়ে বিভাগ। এরপর থেকে উচ্ছেদ আতংকে নির্ঘুম রাত কাটছে বাসিন্দাদের।

প্রস্তাবিত উচ্ছেদ এলাকার মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, শতবর্ষী গাছ, বধ্যভূমি সহ নানা স্থাপনা। সেখানে বসবাস করছেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার অন্তত ১২ হাজার পরিবার। এমন পরিস্থিতিতে তারা উচ্ছেদ আতংকে দিশেহারা হয়ে পড়েছেন। তাই উচ্ছেদের আগে পূনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানান ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য দেন, মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার সদরুল হক সুজা, মুক্তিযোদ্ধা মো: রশিদুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান হবিবুল ইসলাম হব্বুল, জেলা পরিষদ সদস্য ছাইফুল আলম বাবু মন্ডল, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক সহ অনেকে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর