রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ মোঃ সামছুল হক (২৬) নামের একজনকে আটক করেছে র্যাব।
আটককৃত হলো, বরিশাল জেলার মুলাদী থানাধীন কৈলার চর এলাকার মোঃ আবু সালাম খাঁ এর ছেলে। বর্তমানে সে ৫২/৫৪ নবীনগর হাউজিং, ৯ নং রোডের, ওসমান গলি (বিডিআর) এর বাড়ীতে ভাড়া থাকতেন।
আজ (রোববার) সকালে র্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে,মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ সামছুল হককে আটক করেন।
এসময় তার কাছ থেকে এক হাজার টাকার জাল নোট- ২৬২টি (২,৬২,০০০/-) দুই লক্ষ বাষট্টি হাজার টাকা, ০২টি মোবাইল, ০৩ সিম কার্ড এবং নগদ নগদ- ১০,০০০/- টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটকরে বিরুদ্ধে ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এমকে