ভরতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কয়েকদিন পর পর করোনায় আক্রান্তের রেকর্ড ভাঙ্গছে। দেশেটিতে নতুন করে আরও প্রায় ৩৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৮ হাজার ৯০২ জন। অপরদিকে, এদিনে মুত্যু হয়েছে আরও ৫৪৩ জনের।
দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ৬১৮। এর মধ্যে ২৬ হাজার ৮১৬ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৩ লাখ ৭৩ হাজার ৩৭৯টি। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৭৭ হাজার ৪২২ জন। অর্থাৎ দেশটিতে সুস্থতার হার ৬২ দশমিক ৮৬ শতাংশ।
ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। আর মহারাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বাই। মহারাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৩৭। এর মধ্যে মারা গেছে ১১ হাজার ৫৯৬ জন।
বার্তাবাজার/এমকে