শরীয়তপুরের নড়িয়া-জাজিরার ৩০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত

গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি বাড়তে থাকায় নদীর তীরবর্তী শরীয়তপুর জেলার জাজিরা ও নড়িয়া উপজেলার ৩০ গ্রামে বন্যার পানিতে প্লাবিত হয়েছে রবিবার জোয়ারের সময় পদ্মার পানি সুরেশ্বর পয়েন্টে বিপদ সীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জাজিরা উপজেলার পাইনপাড়া, ছৈয়াল কান্দি, দুর্গার হাট, আকন কান্দি সহ ১৭ গ্রাম প্লাবিত হয়েছে।

অপর দিকে নড়িয়া পৌর এলাকার বিভিন্ন গ্রাম সহ ১৩ গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। নড়িয়া পৌর শহরের বাড়ইপাড়া, ঢালীপাড়া, সুরেশ্বর, কেদারপুর সহ বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। জাজিরা উপজেলার পাইনপাড়া এলাকার অধিকাংশ মানুষ তাদের বাড়ী ঘরে তালা ঝুলিয়ে নিরাপদ উচু স্থানে আশ্রয় নিলেও বেশ কয়েকটি পরিবার এখনো ঘরের ভিতর মাচা তৈরী করে বসবাস করছে।

এদিকে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোন সময় বন্যার পানিতে শরীয়তপুর-ঢাকা সড়ক প্লাবিত হওয়ার আশংকা প্রকাশ করছে এলাকাবাসী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর