শাহেদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে সরকার। একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে তিনি এই কার্ড নিয়েছিলেন।

আজ (রবিবার) এ তথ্য নিশ্চত করেন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।

সুরথ কুমার সরকার জানান, যদি কেউ প্রতারণামূলক কাজের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে যাবে।তাই আমরা তার কার্ডটি বাতিল করেছি। এটা আমাদের নীতিমালার মধ্যেই বলা আছে।

সাহেদ দৈনিক নতুন কাগজ নামে একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে অ্যাক্রেডিটেশন কার্ড নেন। কার্ডের নম্বর-৬৮৪৫। গত বছরের ৩ ডিসেম্বর তার কার্ডটি ইস্যু করে তথ্য অধিদফতর। কার্ডের মেয়াদ ছিল চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর