সাহেদকে নিয়ে মধ্যরাতে অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার

করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে নিয়ে শনিবার দিবাগত মধ্যরাতে উত্তরায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ।

অভিযানকালে প্রতারক সাহেদের ব্যক্তিগত গাড়ি থেকে গুলিসহ অস্ত্র পাওয়া যায়। পরে সেখান থেকে পাঁচ বোতল মদ ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইন ও মাদক আইনে দুটি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি।

রোববার (১৯ জুলাই) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ বলেন, সাহেদের মামলা ডিবিতে হস্তান্তর হওয়ার পর থেকেই অধিকতর তদন্ত চলছে। তারই ধারাবাহিকতায় উত্তরায় এ অভিযান চালানো হয়। এ সময় তার ব্যক্তিগত গাড়িটি জব্দ করে পুলিশ। গাড়িতে এক রাউন্ড গুলিসহ অস্ত্র পাওয়া যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর