মাঠে ফিরলেন টাইগাররা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে লম্বা সময় বিরতির পর আজ রোববার থেকে আবারো মাঠে ফিরেছেন টাইগাররা। ব্যক্তিগত অনুশীলনের মধ্য দিয়ে মাঠে ফিরছে তারা।

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামসহ ৪টি স্টেডিয়ামে ক্রিকেটারদের একক অনুশীলনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মানতে হচ্ছে বেশ কিছু কঠোর নিয়ম-কানুন।

একক অনুশীলনের জন্য সাড়া দিয়েছেন মাত্র ৯ জন ক্রিকেটার। ঢাকায় অনুশীলন করবেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম।

সিলেটে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। খুলনায় মেহেদী হাসান ও নুরুল হাসান এবং চট্টগ্রামে অনুশীলন করবেন নাঈম হাসান।

আপাতত ২৬ জুলাই পর্যন্ত একক অনুশীলনের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর