দেড় মাসের মধ্যে করোনায় বাবা-ভাই-বোনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে মাত্র দেড় মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

মৃত্যু তিনজন হলেন- আবুল কাশেম মিয়া (৭৫), তার ছেলে আবদুল আউয়াল (৪৮) ও আউয়ালের বড় বোন কামরুননাহার (৫০)। পরিবারটি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুন করোনার নমুনা পরীক্ষা দেওয়ার পরদিন ৫ জুন হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আউয়ালের মৃত্যু হয়েছে।

এরপর তার বাবা আবুল কাশেম মিয়া করোনা উপসর্গ নিয়ে মারা যান ১২ জুন। পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

গত ১৪ জুলাই আবদুল আউয়ালের বড় বোন কামরুননাহার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। ১৮ জুলাই তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর