মোবাইলে কথা বলা শেষে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

মোবাইলে কথা বলা শেষে মীম আক্তার(১৯) নামে এক যুবতী ঘরের আড়ার গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে মীমের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুরে মাদারীপুরের কালকিনিতে এ ঘটনা ঘটে।

নিহত তরুণী পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের মেয়ে।

জানাগেছে, মীম বেশ কিছু দিন ধরে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে অজ্ঞাত এক যুবকের সাথে মোবাইলে কথা বলে আসছে। কিন্তু মীমকে মোবাইলে কথা বলতে নিষেধ করেন তার পরিবারের সদস্যরা। এতে মীম পরিবারের সঙ্গে অভিমান করে গত ২ দিন না খেয়ে দিন কাটায়। গতকাল শনিবার(১৮ জুলাই) দুপুরে আবারও মীম ফোনে কথা বলা শেষে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের ভাই সুজন শিকদার বলেন, আমার বোন মীম অজ্ঞাত কারো সাথে লুকিয়ে মোবাইলে কথা বলতো। কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয় বলতে পারছিনা।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছিরউদ্দিন মৃধা বলেন, নিহত মীমের লাশের সঙ্গে তার ব্যবহৃত একটি মোবাইল আমরা উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছি। তবে এ বিষয় থানায় একটি মামলার প্রস্ততি চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর