ভেদরগঞ্জে প্রভাবশালী কর্তৃক কৃষকের অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলার ডি এম খালী ইউনিয়নের চর পাইয়াতলী গ্রামের মৃত কালাচান মল্লিকের ছেলে মোঃ বাচ্চু মল্লিকের পৈত্রিক সম্পত্তি থেকে প্রভাবশালী কর্তৃক জোর পূর্বক ৪০টি মেহগনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ডিএম খালী ইউনিয়নের চর পাইয়াতলী গ্রামের মৃত কালাচান মল্লিকের ছেলে মোঃ বাচ্চু মল্লিক এস এ ১২৮ নং খতিয়ানের এস এ ৫৩৫,৫৩৬,৫৩৭,৫৩৮,১৫১,১৫২,১৫৩,ও৩০৮ নং দাগ, বি আর এস ৩৮৪ নং খতিয়ানের বি আর এস ২৯৭,৫৭৫,৫৭৬,৬০৩,৩৮০,১১০৭,১১০৮,১২৬৬,১৩২৬,১৩২৭ ও ১১৫৮ নং দাগের সম্পত্তি ১ শত বছর পূর্ব থেকে পুরুষাক্রমে ভোগ দখল করে আসছেন। উক্ত জমিতে তার অংশে মেহগনি গাছ রোপন করে প্রায় ছয়-সাত বছর যাবৎ।

যাহা থেকে কিছু গাছ সরকারি রাস্তায় চলে যায়। বাচ্চু মল্লিকের পৈতৃক সূত্রে ভোগ দখলীয় জমির পশ্চিম পাশে রোপণ করা প্রায় ৪০ টি মেহগনি গাছ স্থানীয় প্রভাবশালী মোঃ জাহাঙ্গীর সরদারের ছেলে মোঃ দিপু সরদারের নেতৃত্বে, মোঃ আলী আকবর মল্লিকের ছেলে, আনোয়ার মল্লিক, রফিক মল্লিক, রমিজুল মল্লিক, মোঃ সিরাজ মল্লিকের ছেলে, শিপন মল্লিক, রানা মল্লিক ও মোঃ রফিক মল্লিকের ছেলে, হাসান মল্লিক, রিপন মল্লিক কেটে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়ায় তারা বাচ্চু মল্লিককে প্রাণ নাশের হুমকী দেয়। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণকে জানাইলে উক্ত ব্যক্তিগণ তাদের কথার কর্ণপাত না করায় মোঃ বাচ্চু মল্লিক উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত দিপু সরদার মুঠোফোনে বলেন,খরিদ সূত্রে জমির মালিক তিনি এ কারণে গাছ কাটা হয়েছে। এখন তারা উল্টো তাঁর নামে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে হয়রানি করছেন।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ বলেন, জমি সংক্রান্ত বিবাদ থেকে গাছ কাটার ঘটনা ঘটে থাকতে পারে। আজ রবিবার দুই পক্ষের লোকজনকে অফিসে আসার জন্য বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর