ছয় মাসে ৬৯ ফিলিস্তিনি নারী ও শিশুকন্যাকে আটক করেছে ইসরায়েল

চলতি বছরের প্রথম ছয় মাসে ৬৯ জন ফিলিস্তিনি নারী ও কন্যাশিশুকে আটক করেছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনের বন্দি বিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র রিয়াদ আল-আশকার।

আল-আশকার শনিবার জর্দান নদীর পশ্চিম তীরে এক বক্তব্যে বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি নারীদের আটক করার সময় কোনও বাছবিচার করে না; এমনকি অসুস্থ নারী এবং তারা বৃদ্ধাদের ধরে নিয়ে যেতেও দ্বিধা করে না।

তিনি জানান, ফিলিস্তিনি নারীরা যাতে কোনও ধরনের ইসরায়েলবিরোধী প্রতিরোধ সংগ্রামে অংশ না নেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলবিরোধী পোস্ট দেওয়ার দায়ে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এসব নারীকে ধরে নিয়ে যাচ্ছে তেল আবিব।

ফিলিস্তিনের বন্দি বিষয়ক রিসার্চ সেন্টারের মুখপাত্র জানান, বর্তমানে ইসরায়েলি কারাগারে ৪১ ফিলিস্তিনি নারী বন্দি রয়েছেন। এদের মধ্যে ২৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এবং বাকি ১৬ জন বিনা বিচারে আটক রয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর