করোনায় বিশ্বব্যাপী ৬ লাখ মানুষের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে দিশেহারা পুরো বিশ্ব। প্রতিদিনই হচ্ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড। করোনার তাণ্ডব চলছে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস গত ডিসেম্বরে প্রথমবার শনাক্ত হওয়ার পর মাত্র ৭ মাসের ব্যবধানে ছয় লাখ মানুষের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী, শনিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৫ হাজার ৮ জন। এ নিয়ে বিশ্বব্যাপী মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪ হাজার ৮২৩ জন।

এছাড়া, একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৬৮ জন। ফলে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ১ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হলেন।

ওয়েবসাইটটির তথ্য মতে, সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫২ লাখ ৫ হাজার ৯৯১ জন। এর মধ্যে ৫৯ হাজার ৯১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮৬ লাখ ১১ হাজার ৬৫৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর