স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনার চিকিৎসার জন্য চুক্তি করা নিয়ে মুখোমুখি অবস্থানে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়। একে অন্যকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে চলমান অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাসহ অন্তত ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সূত্র জানিয়েছে, তাদের এ সপ্তাহে তলব করা হচ্ছে। রিজেন্ট হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি কীভাবে হলো—সেটার ব্যাপারেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, নথিপত্রে যাদের সংশ্লিষ্টতা রয়েছে তাদেরই দুদকের মুখোমুখি হতে হবে। রিজেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য যারা অনুমতি দিয়েছেন, যারা স্বাক্ষর করেছেন, যাকেই দরকার তাকেই জিজ্ঞাসাবাদ করবে দুদক। দুদক যে অনুসন্ধান করছে তার মূল ফোকাসটা হবে সরকারের সঙ্গে চুক্তি কীভাবে হলো, লাইসেন্স ছিল কি না। জনগণের স্বাস্থ্যব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর