আজ থেকে সব কার্যদিবসেই বসবে ভার্চুয়াল আপিল বিভাগ

করোনাভাইরাস মহামারীতে আজ রোববার (১৯ জুলাই) থেকে সপ্তাহের সব কার্যদিবসেই চলবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল কার্যক্রম।

গতকাল শনিবার(১৮ জুলাই) সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে। গত ১২ মার্চের পর ১৩ জুলাই করোনা মহামারির মধ্যে প্রথমবার ভার্চুয়াল আপিল বিভাগ বসেছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে অধস্তন আদালতে শুধু দেওয়ানি মামলায় জরুরি দরখাস্ত এবং সাকসেশন মামলা শুনানি ও নিষ্পত্তি করা যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর