মহামারী করোনাভাইরাসে দিশেহারা পুরো বিশ্ব। প্রতিদিনই হচ্ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড। করোনার তাণ্ডব চলছে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে।
বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ লাখ ৫৯ হাজার ৮৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা এযাবত কলে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
এর আগে গত শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছিলো ২ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন। সেখান থেকে আক্রান্তের সংখ্যা এক লাফে আড়াই লাখ ছাড়িয়ে গেল।
করোনায় মৃত্যুতেও রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে প্রতিদিন। বিগত দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিলো ৫ হাজার। কিন্ত শনিবার সেটি ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৬০ জন। যা ১০ মে এর পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।
বার্তাবাজার/এমকে