আফগানিস্তানে তিন প্রদেশে অভিযানের সময় অন্তত ৭২ জন তালেবান বিদ্রোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন ঊর্ধ্বতন কমান্ডারও রয়েছেন।
গত ১২ জুলাই আফগান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি আলোচনায় বসার আহ্বান করা হয়। সে আহ্বান প্রত্যাখান করেছে তালেবানরা। চলমান বিদ্রোহের ক্ষেত্রে এখনও কোনো বিকল্প খুঁজে পায়নি বলে তারা জানিয়েছে।
এক বিবৃতিতে আফগান ন্যাশনাল আর্মি বলেন, একদিনে বালখ, ফারিয়াব ও সার-আই-পাল প্রদেশে পদাতিক ও বিমান হামলায় আরও ৩২ জন আহত হয়েছে। সপ্তাহের শুরুর দিকে তালেবান হামলায় উত্তর আফগানিস্তানে ৩৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত ও ৬০ জন আহত হয়েছে।
তালেবানদের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদের একাধিক টুইটে জানানো হয়, চলমান সহিংসতার অবসান চাইলে
আফগানিস্তানের ভেতরেও সমঝোতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহা চুক্তির বাস্তবায়ন প্রয়োজন।
বার্তাবাজার/এমকে