মশা তাড়ানোর কার্যকরী ঘরোয়া উপায়

মশা আমাদের প্রত্যেকের ঘরের বিরক্তিকর সঙ্গী। তাছাড়া বর্ষা এলেই বাড়িতে মশার উপদ্রব আরও বেড়ে যায়। মশা তাড়াতে আমরা অ্যারোসল স্প্রে করি, কিন্তু কিছুক্ষণ পরই আবার মশারা দল-বলে ফিরে আসে।

আবার মশার কামড় থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ারও ভয় রয়েছে। তাই মশা যাতে না কামড়ায়, এজন্য সতর্ক থাকতে হবে।

মশা তাড়ানোর কার্যকরি ঘরোয়া উপায় সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক…

কর্পূরের ব্যবহার

কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। আপনি যে কোনও ওষুধের দোকানে বা মুদির দোকান থেকেও কর্পূর কিনে আনতে পারেন। কর্পূর দুই ধরনের পাওয়া যায়, ট্যাবলেট ও গুড়া পাউডার। তবে আপনি ট্যাবলেট নিবেন। এর একটি টুকরা ছোট পাত্রে রেখে সেটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। অল্প সময়ের মধ্যেই ঘর থেকে মশা গায়েব হয়ে যাবে। দু’দিন পর পাত্রের পানি পরিবর্তন করুন। তবে পাত্রে রাখা আগের পানি ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরের পিঁপড়ার উপদ্রব থেকেও মুক্তি পাবেন।

লেবু ও লবঙ্গের ব্যবহার

একটি লেবু দুই টুকরা করে কেটে নিন। এর পর কাটা লেবুর ভেতরের অংশে বেশ কয়েকটা লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গেঁথে শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে রেখে দিন। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।

এই পদ্ধতিতে মশা ঘরের ধারে কাছে ঘেঁষবে না একেবারেই। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতেও মশা ঘরে ঢোকার পথ বন্ধ হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর