ডাকাতি মামলায় গ্রাম্য শালিস থেকে আ’লীগ নেতা গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নেতা হানিফ হাওলাদার (৫৫) র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার নাচনমহল গ্রামের একটি গ্রাম্য শালিস থেকে তিনি গ্রেফতার হন।

গ্রেফতারকৃত হানিফ হাওলাদার নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে র‌্যাব ৮-এর (বরিশাল) উপসহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী হানিফ হাওলাদারের নামে র‍্যাবের কাছে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৮-এর একটি দল অভিযান চালিয়ে সালিশ বৈঠকের মধ্য থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে নলছিটি থানায় সোপর্দ করা হয়।

নলছিটি থানার এসআই হুমায়ুন কবির জানান, ‘দুটি মামলায় তাঁকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর