সংগঠনের সকল স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (১৮জুলাই) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এ সিদ্ধান্ত নেয় দলের নীতি নির্ধারকরা। ভার্চুয়াল এ বৈঠকে কমিটির সদস্যরা অংশ নেন।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দলের বিভিন্ন কমিটিতে ৩৩ ভাগ নারী রাখার ওপরও জোর দিয়েছেন বিএনপি নেতারা। ধাপে ধাপে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
বৈঠকে করোনা পরিস্থিতিসহ আরও বেশ কয়েকটি ইস্যুতে শীর্ষ নেতারা আলোচনা করেছেন। এছাড়াও শাহজাহান সিরাজ ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় বিএনপি নেতাদের এই বৈঠকে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে যুক্ত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস