বিশ্বে এখনও যে ১২ দেশে করোনাভাইরাস পাওয়া যায়নি

সারাবিশ্বকে মাত্র কয়েকদিনে স্তব্ধ করে দিয়েছিল অদৃশ্য প্রাণঘাতী ভাইরাস করোনা। প্রাণ গেছে ৬ লাখেরও বেশি মানুষের। বিশ্বের বড় বড় ধনী সব দেশকে ভাইরাসটি কুপোকাত করে ফেললেও এখনও আক্রান্ত হয়নি ১২টি দেশ।

পৃথিবীর বিভিন্ন মহাদেশের ১৮৮টি দেশ দুর্ভাগ্যজনকভাবে এই ভাইরাসে ধুঁকতে থাকলেও যে ১২টি দেশ এখনও আক্রান্ত হয়নি তার একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বের নামকরা গণমাধ্যম আল-জাজিরা।

তাদের প্রতিবেদনে করোনা শনাক্ত হয়নি এমন দেশের তালিকায় আছে, তুর্কমেনিস্তান (Turkmenistan), তাভালু (Tuvalu), ভানুয়েতা (Vanuatu), সোলোমন দ্বীপপুঞ্জ (Solomon Islands), টঙ্গো (Tonga), কিরিবাতি (Kiribati), মার্শাল আইল্যান্ডস (Marshall Islands), মাইক্রোনেসিয়া (Micronesia), নাইরু (Nauru), উত্তর কোরিয়া (North Korea), পালাউ (Palau), ও সামাও (Samoa)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর