উত্তরের হিমালয়ের পাদদেশে চার দিনের বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৯০০ মিলিমিটার। এর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে রাজবাড়ী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চল। চলমান বন্যা পরিস্থিতি আরও বেশ কয়েকদিন অব্যহত থাকবে।
এরই মাঝে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২১ জুলাই পর্যন্ত ৪ দিনে ভারতের আসাম, হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে আরও ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে রাজধানী ঢাকাও প্লাবিত হতে পারে। একইসাথে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলে একই ধরণের বন্যার আশঙ্কা রয়েছে।
সামগ্রিক অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিকভাবে সকল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নজরদারি করছে। যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাঠে প্রস্তুত রয়েছে।
বার্তাবাজার/এসজে