ঢাকার সাভারে শনিবার (১৮ জুলাই) মোট করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ হয়েছে ২৭ জনের। তার মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ জন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ ফেরদৌসী আক্তারের বরাত দিয়ে বিষয়টি জানা যায়।
এব্যাপারে তিনি জানান, শনিবার (১৮ জুলাই) পর্যন্ত (১৪ জুলাই এর রিপোর্ট ব্যতীত) সাভারে মোট নমুনা সংগ্রহ হয়েছে ৪৪৭৭ জনের। এদের ভিতরে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৯৯ জন। এ পর্যন্ত আক্রান্তের ভিতরে সাভারে মোট ২৮ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮০৯ জন।
তিনি আরও জানান, হোম আইসোলেশনে রয়েছেন মোট ৪৬ জন রোগী এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন মোট ৬ জন।
বার্তা বাজার / ডি.এস