কালের আকালে হঠাৎ এ পৃথিবী
কেঁপে উঠলো আরেকবার।
পায়ের তলার মাটি যাচ্ছে সরে, যাচ্ছে গলে।
সমস্ত অস্তিত্ব যদি ভেসে যায় উত্তাল গুমোট আধারে!
এতো বছরের এতো অনৈতিকতা,অরাজকতা, কতোশত পাপ;
কোন অজুহাতে যদি সব পেয়ে যায় মাফ।
অথচ বিনা অপরাধে শহর ভর্তি মানুষের
ঘরবন্দি হাজতবাস।
কোন এক অপ্রতিরোধক ২৪ ঘন্টা-ই জানান দেয়
অজানা আশঙ্কার আভাস।
এক ভিনদেশি হ্যামেলিন এসেছে এ শহরে।
তার আশ্চর্য সেই বাঁশির সুরে,
টেনে নিয়ে গেলো অনেক দূরে তোমায়।
হয়তো একদিন নিয়ে যাবে আমায়।
স্বাতী সাহা
শিক্ষার্থী,শিক্ষার্থী, নাটকও নাট্যতত্ত্ব বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বার্তা বাজার / ডি.এস